বাইটড্যান্সের সিএফওকে টিকটকের সিইওর দায়িত্ব

১ মে, ২০২১ ০০:৩১  
নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পেলো টিকটক। শুক্রবার টিকটকের মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) শৌজি চেউকে এই দায়িত্ব প্রদানের ঘোষণা দেয়া হয়। খবর এনগ্যাজেট। চেউ বর্তমানে আন্তর্জাতিক অপারেশন দেখা অন্তবর্তীকালীন প্রধান ভানেসা পাপাসের কাছ থেকে এই দায়িত্ব বুঝে নেবেন, যিনি এখন থেকে সিওও হিসেবে দায়িত্ব পালন করবেন। বাইটড্যান্সে যোগদানের পূর্বে চেউ চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমিতে প্রায় ছয় বছর সিএফও এবং আন্তর্জাতিক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এক বিবৃতিতে বাইটড্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমিং ঝাং বলেন, চেউ এবং ভানেসার নেতৃত্বে কোম্পানির স্থিতিশীল প্রবৃদ্ধির ধাপ তৈরি হয়েছে। তার কোম্পানি ও ইন্ডাস্ট্রি সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। প্রায় এক দশক ধরে প্রযুক্তি খাতে কাজ করার অভিজ্ঞতার পাশাপাশি বিনিয়োগকারীদের সাথেও তার ভালো সম্পর্ক বিদ্যমান। কর্পোরেট গভর্নেন্স এবং দীর্ঘস্থায়ী ব্যবসায় উদ্যোগ গ্রহণসহ তিনি টিমকে অনেক এগিয়ে নিয়ে যাবেন। ডিবিটেক/বিএমটি